ফুলবাড়ীয়ায় জয় সেট এবং মা ও নবজাতক হাপাতাল উদ্বোধন

১১ জুন, ২০২৩ ২১:২১  

রবিবার দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় প্রস্তাবিত জয় সেট সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজারামপুর গ্রামে ১০ শয্যার 1000days.Life Hospital & Diagnostic Center উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। খুলনার পর দ্বিতীয় এই শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়্যারমান ক্যাস্টেল ইয়ওদে, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন, ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, অতিরিক্ত পুলশ সুপার জিন্নাহ আল মামুন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রকৌশলী গোলাম কিবরিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে রাজারামপুর ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন আইসিটি প্রতিমন্ত্রী।  

তিনি বলেন, আমরা চাই সুস্থ সবল, দীপ্ত, সৃজনশীল একটি স্মার্ট জেনারেশন গড়ে তুলতে। যারা জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে, বিবেকে অত্যন্ত আধুনিক এবং ভবিষ্যৎ মুখী ও চিন্তায় সৃজনশীল নাগরিক হবে। আর তার জন্য আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাসে ডিজিটাল ল্যাব করছি। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য আমরা অনলাইন এডুকেশন ব্যবস্থা করছি, আমরা আমাদের এক লক্ষ নয় হাজার প্রতিষ্ঠানকে উচ্চগত ইন্টারনেটে যুক্ত করেছি। গ্রামে টেলিমেডিসিন সেবা দিচ্ছি অর্থাৎ স্বাস্থ্য সেবার জন্য এখন মানুষকে আর শহরে যেতে হবে না।

‘আমেরিকার প্রেসিডেন্ট John F. Kennedy বলেছেন, "Ask not what your country can do for you, ask what you can do for your country." অর্থাৎ, রাষ্ট্র তোমার জন্য কি করলো এইটা না ভেবে তুমি দেশের জন্য কি করতে পারো? আমাদের সকলের এটাই ভাবা উচিৎ।  আমাদের উচিৎ দেশের জন্য সর্বোচ্চ টুকু দিয়ে দেশের সেবা করার চেষ্টা করা। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা’- যোগ করেন পলক।

এর আগে ফুলবাড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রতিমন্ত্রী জানিয়েছেন, ৫ হাজার বর্গমিটারের এই সেন্টার থেকে ৫৬ মন্ত্রণালয়ের সেবা পাবেন। সেবা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ভবিষ্যত গন্তব্য হবে এটি। একই সঙ্গে এটি স্মার্ট ইকোনোমি হাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী সার্কেল এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রগ্রাম অফিসার (আইসিটি) মোছা. তাছলিমা খাতুন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম প্রমুখ।